বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

শুভ’র ‘মুখোশ’ সিনেমার নায়িকা পরীমনি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

 

‘মুখোশ’ শিরোনামের একটি সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

সিনেমাটির পরিচালক ইফতেখার শুভ এমন তথ্য নিশ্চিত করেছেন।

ইফতেখার শুভ জানিয়েছেন, নভেম্বর বা ডিসেম্বরের দিকে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা আছে আমাদের। সম্প্রতি নায়িকা হিসেবে পরীমনিকে চূড়ান্ত করা হয়েছে। বাকি শিল্পীদের নামও কিছুদিনের ভেতর চুড়ান্ত করে জানাবো।

পরিচালক ইফতেখার শুভ’র প্রথম সিনেমা হতে যাচ্ছে ‘মুখোশ’। ২০১৯-২০ অর্থ বছরে তিনি ‘লেখক’ শিরোনামের একটি সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছেন। তবে ‘লেখক’ নাম পরিবর্তন করে ‘মুখোশ’ রেখে তিনি এই সিনেমার নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছেন।

এদিকে সিনেমাটি প্রসঙ্গে পরীমনি বলেন, ইফতেখার শুভ ভাইয়ের ছবিটার গল্প আমাকে মুগ্ধ করেছে। তাই গল্প শুনে একবাক্যে রাজি হয়েছি। সরকারি অনুদানের ছবি এটি। আশা করি ভালো কিছুই হবে।

‘মুখোশ’ সিনেমা পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনী চিত্রনাট্য সংলাপ লিখেছেন ইফতেখার শুভ।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD