রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

শুভ বিজয়া দশমী আজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

আজ শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

সোমবার সকালে দশমী বিহিত পূজার মাধ্যমে শুরু হয়েছে দশমীর আনুষ্ঠানিকতা। এরপর দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপূজা।

করোনা সংক্রমণ এড়াতে এবার লাল সিঁদুরে দেবীকে বরণ করে নেয়ার রেওয়াজ পালন করা হচ্ছে না। মহালয়ার মধ্যদিয়ে দেবীপক্ষের শুরু হয়েছিল। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী দুর্গা তার সন্তানদের নিয়ে মর্ত্যে আসার জন্য মহালয়ার দিন যাত্রা শুরু করেন। আজ দেবী দুর্গা পিত্রালয় মর্ত্যলোক ছেড়ে স্বামীর ঘর কৈলাশে ফিরে যাবেন।

এবার দেবী এসেছেন দোলায়, যাবেন গজে চড়ে। যদিও করোনা মহামারির কারণে সংক্রমণ এড়াতে এ বছর সীমিত আকারে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হচ্ছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD