শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘ইসলামিক আইকন-২০২১ সিজন-১’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
শুরু হচ্ছে রিয়েলিটি শো 'ইসলামিক আইকন-২০২১ সিজন-১'

গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে চলমান ইসলামিক রিয়েলেটি শো ‘ইসলামিক আইকন-২০২১ সিজন-১’ এর চূড়ান্ত রাউন্ডের পর্বগুলো প্রচারিত হবে গাজী টেলিভিশনে। প্রথম রমজান থেকে প্রতিদিন রাত ১০টা ৫০ মিনিটে পর্বগুলো প্রচার হবে বলে আয়োজক প্রতিষ্ঠান কর্তৃক জানা যায়।

দেশের দশটি অডিশন অঞ্চলে নিবন্ধিত প্রায় পাঁচ হাজার প্রতিযোগী থেকে গত ফেব্রুয়ারি মাসজুড়ে দ্বিতীয় রাউন্ডের জন্য দুইশত প্রতিযোগীকে নির্বাচিত করা হয়। পরবর্তীতে সেখান থেকে নির্বাচিত ৪৮ জন প্রতিযোগীকে নিয়ে গাজী টিভিতে প্রচারিত হবে চূড়ান্ত রাউন্ডের পর্বগুলো।

প্রতিযোগীদের বিষয়ভিত্তিক আয়াত ও হাদিসের অনুবাদ, নাযিলের ঐতিহাসিক পটভূমি, আয়াতের মূল বক্তব্য-ব্যাখ্যা ও শিক্ষা, ইসলামী জ্ঞান সংক্রান্ত কুইজ, সিরাত ও ফিকাহ এবং বাংলাদেশ সংক্রান্ত বিষয়াবলী সম্পর্কে মেধা যাচাইয়ের মাধ্যমে সেরা ১০ ইসলামিক আইকন নির্বাচিত করা হবে। নির্বাচিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় আইকন যথাক্রমে ৭ লক্ষ, ৪ লক্ষ ও ২ লক্ষ ৫ হাজার টাকা নগদ পুরস্কার হিসেবে পাবেন। সঙ্গে তিনজনই পাবেন বিদেশে উচ্চশিক্ষাসহ উমরা হজ্জ পালনের সুযোগ। এছাড়াও নির্বাচিত পরবর্তী ৭ জনের প্রত্যেককে দেয়া হবে ২০ হাজার টাকাসহ আকর্ষণীয় পুরস্কার।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD