শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

শুরু হলো করোনা শনাক্তে অ্যান্টিজেন টেস্ট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস শনাক্তকরণে দেশের ১০ জেলায় অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম শুরু হয়েছে।

আজ শনিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অনলাইনে ১০ জেলায় এ কার্যক্রম উদ্বোধন করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের রোগী দ্রুত সময়ে শনাক্তের জন্যই এই অ্যাটিজেন টেস্টের ব্যবস্থা করা হলো। এর মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও এক ধাপ এগিয়ে নেয়া সম্ভব হবে।

তিনি বলেন, অ্যান্টিজেন পরীক্ষা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী করা হবে। অ্যান্টিজেন পরীক্ষায় কোনও ব্যক্তির যদি নেগেটিভ ফলাফল আসে, তাহলে তাকে আবার আরটি-পিসিআর পরীক্ষা করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, পঞ্চগড়, গাইবান্ধা, জয়পুরহাট, পটুয়াখালী, মেহেরপুর, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মাদারীপুর ও সিলেটে অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে। এর মধ্যে সিলেটে শহীদ শামসুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকি ৯ জেলায় জেলা সদর হাসপাতালে এ টেস্ট করা হবে। অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে নমুনা পরীক্ষা করা যাবে।

তিনি বলেন, অ্যান্টিজেন পরীক্ষায় যাদের ফল নেগেটিভ আসে এবং তার শরীরে করোনার উপসর্গ রয়েছে, এমন সন্দেহজনক রোগীর আরআরটি-পিসিআর টেস্ট করা হবে।

গেল ১৭ সেপ্টেম্বর সরকার অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে করোনাভাইরাস পরীক্ষায় অনুমতি দেয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD