শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শোয়েবের বিরুদ্ধে ১০ কোটি রুপির মানহানি নোটিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পাকিস্তান ও নিউ জিল্যান্ডের ম্যাচ চলাকালে পিটিভি স্পোর্টসের একটি টক শোতে উপস্থাপকের সঙ্গে তর্কাতর্কি হয় শোয়েব আখতারের। টিভি লাইভে অপমানিত হয়ে শোয়ের মাঝেই বেরিয়ে যান এবং পরে অ্যানালিস্টের পদ থেকে ইস্তফাও দেন। এই ঘটনায় ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের’ কাছে ১০ কোটি রুপির মানহানি নোটিশ পাঠিয়েছে টিভি চ্যানেল কর্তৃপক্ষ।

পিটিভির দাবি, গত মাসে অন এয়ারে পদত্যাগ করে শুধু বিধিই ভাঙেননি শোয়েব, বিনা নোটিশে চাকরি ছেড়ে সংস্থার বিশাল আর্থিক ক্ষতিও করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশন প্রশাসন তাদের নোটিশে বলেছে, শর্ত অনুযায়ী তিন মাসের লিখিত নোটিশ দিয়ে চাকরি ছাড়তে হয়। কিন্তু শোয়েব আগাম কোনো নোটিশ না দিয়ে পদত্যাগ করেছেন। এছাড়া তাদের না জানিয়ে দুবাইয়ে ভারতীয় টিভি শোতে উপস্থিত হন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের সঙ্গে। এতে আর্থিকভাবে অনেক লোকসান হয়েছে পিটিভির।

শোয়েবকে এজন্য তিন মাসের সমপরিমাণ বেতন ৩৩ লাখ ৩৩ হাজার রুপিসহ ১০ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে ওই নোটিশে, নয়তো আইনি প্রক্রিয়ায় যাওয়ার হুমকি দিয়েছে তারা।

অবশ্য হার মানতে নারাজ শোয়েব। টুইটারে তিনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন, ‘খুবই হতাশ। পিটিভিতে কাজ করার সময় আমার সম্মান রক্ষা তো করতেই পারেনি, এখন তারা আমাকে ক্ষতিপূরণের নোটিশ পাঠাল। আমি একজন যোদ্ধা এবং হাল ছাড়ব না। এই আইনি লড়াই লড়ব আমি। আমার আইনজীবী সালমান নিয়াজী আইন অনুসারে কাজ করবেন।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD