শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া রোডের বেলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর থানার গাছেরদিয়ার টলটলিপাড়া গ্রামের মৃত মানিক হোসেনের ছেলে ইমাদুল হোসেন (৩৮) ও তার স্ত্রী নার্গিস আক্তার (৩৫)।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, ইমাদুল হোসেন মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে কোনাবাড়ী থেকে শ্বশুরবাড়ি ময়মনসিংহের নান্দাইলে বেড়াতে যাচ্ছিল।

সকাল পৌনে ৯টার দিকে তাদের মোটরসাইকেলকে (কুষ্টিয়া-ল-১২-৭৪৫৯) বিপরীতমুখী ত্রিশালগামী একটি বালুবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-১০-৫৫) চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী স্ত্রী নার্গিস আক্তার ঘটনাস্থলেই মারা যান।

আহত স্বামী ইমাদুল হোসেনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ত্রিশাল থানার এসআই আলমগীর হোসেন জানান, অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনাটি ঘটতে পারে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় আনা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD