শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শ্রীলংকান ক্রিকেটার কুশল মেন্ডিস গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২০

শ্রীলংকার তারকা ক্রিকেটার কুশল মেন্ডিস গ্রেফতার হয়েছেন।

রোববার সকালে কলম্বোর পানাদুরায় বাইসাইকেল চালিয়ে যাওয়া ৬৪ বছর বয়সী এক বৃদ্ধকে ধাক্কা দেয় কুশল মেন্ডিসের গাড়ি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই বৃদ্ধের মৃত্যু হয়। এ ঘটনায় গ্রেফতার হন শ্রীলংকান ক্রিকেট দলের উইকেটকিপার-কাম-ব্যাটসম্যান কুশল মেন্ডিস।

পুলিশ জানিয়েছে, কুশলকে এদিনই ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হবে। কুশল মেন্ডিস নেশাজাতীয় কিছু পান করে মাতাল ছিলেন কিনা তা দেখছে কলম্বোর পুলিশ।

২৫ বছর বয়সী কুশল মেন্ডিস শ্রীলংকার হয়ে ৪৪ টেস্ট, ৭৬ ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ৩৬.৯৭ গড়ে তিনি করেছেন ২৯৯৫ রান। আর ওয়ানডেতে ৩০.৫২ গড়ে করেছেন ২১৬৭ রান। টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ৪৮৪ রান।

মহামারী করোনাভাইরাসের লকডাউনের পর পাল্লেকেলে স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন শ্রীলংকান ক্রিকেটাররা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD