শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে টাইগারদের দরকার ২৮৭

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচে কোনো উইকেট পাননি তাসকিন আহমেদ। কিন্তু তৃতীয় ওয়ানডেতেই বোলিং ছন্দটা ফিরে পেয়েছেন এ তারকা টাইগার পেসার। শিকার করলেন ৪ উইকেট। কিন্তু তার সতীর্থ বোলাররা ঠিক আলো ছড়াতে পারলেন না। যে কারণে শ্রীলঙ্কাকে অল্পতে আটকে রাখা সম্ভব হলো না।

এই সুযোগে কুশল পেরেরা দাপুটে ব্যাটিংয়ে দুরন্ত এক সেঞ্চুরি আদায় কেরে নিলেন। খেললেন ১২২ বলে ১১ বাউন্ডারি ও এক ছক্কায় ১২০ রানের চমৎকার এক ক্রিকেটীয় ইনিংস। ফিফটি হাঁকিয়ে অপরাজিত থেকে যান ধনাঞ্জয়া ডি সিলভা। ৭০ বলে ৪ বাউন্ডারিতে এ তারকা লঙ্কান অলরাউন্ডার খেলেন ৫৫* রানের হার না মানা অসাধারণ এক ইনিংস।

কুশল পেরেরা ও ধনাঞ্জয়ার ব্যাটিং তাণ্ডবে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়েছে সফরকারী শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে হলে টাইগারদের দরকার এখন ২৮৭ রান।

পেরেরা ও ধনাঞ্জয়ার সঙ্গে দলীয় স্কোরে দানুশকা গুনাথিলাকা ৩৯, কুশল মেন্ডিস ২২ ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৮ রান যোগ করেন। আর বল হাতে তাসকিনের সঙ্গে একটি উইকেট নেন কেবল শরিফুল ইসলাম। তরুণ এ পেসার ফেরান সেঞ্চুরিয়ান কুশল পেরেরাকে।

প্রথম ম্যাচে টস্য ভাগ্য সহায় ছিল তামিম ইকবালের। কিন্তু সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসটা আর জিততে পারেননি এ টাইগার ক্যাপ্টেন। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা। তাই শুরুতে বল হাতে মাঠে নামে বাংলাদেশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD