বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

শ্রীলঙ্কার শর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না: পাপন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের দেয়া শর্ত মেনে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি সভাপতি) নাজমুল হাসান পাপন।

সোমবার বিকেলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ জাতীয় দল, হাই পারফরমেন্স দল ও কোচিং স্টাফসহ মোট ৬৫ সদস্যের একটি দল লঙ্কা সফরে যাওয়ার কথা ছিল। দেশটি পৌঁছানোর পর কোয়ারেন্টিন শেষে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল টাইগারদের। এরপর লঙ্কানদের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি ম্যাচে অংশ নেয়ার কথা ছিল মুমিনুল হক নেতৃত্বাধীন দলটির।

তবে শ্রীলঙ্কার বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ৩০ জনকে পাঠাতে।

নাজমুল হাসান পাপন বলেন, তাদের দেয়া শর্ত অনুযায়ী এই মুর্হূর্তে শ্রীলঙ্কায় গিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব সম্ভব নয়।

লঙ্কানরা যদি প্রস্তাব না মানে তাহলে ঘরোয়া ক্রিকেট শুরু করে দেয়ার চিন্তা রয়েছে বলে জানিয়েছেন বিসিবি প্রধান।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD