শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

শ্রেয়া ঘোষালের সঙ্গে গাইবেন আসিফ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। তিনি এখনো নিয়মিত গান ও মিউজিক ভিডিও করছেন। তরুণ ও উদীয়মান শিল্পীদের সঙ্গে তিনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।

এবার আসিফ ভারতের নতুন প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের সঙ্গে গান গাওয়ার ঘোষাণা দিলেন। বিষয়টি আসিফ নিজেই তার ফেসবুকে নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে এক স্ট্যাটাসে আসিফ আকবর লেখেন, সাউন্ডটেকের সুলতান মাহমুদ বাবুল ভাইয়ের উৎসাহে ভারতের প্রখ্যাত শিল্পী কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে ‘মিলন’ নামে একটি ডুয়েট অ্যালবাম হয়েছিল ২০০৩ সালে। মনোয়ার হোসাইন টুটুল ভাইয়ের সুরে সেসব গান আজও মানুষের ভালো লাগার তালিকায় আছে।

আসিফ আরও লেখেন, শ্রেয়া ঘোষাল তখন ছোট ছিলেন। বিগত দেড় দশকে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। পাঁচবার ভারতীয় জাতীয় পুরস্কার পাওয়া শ্রেয়া ঘোষালের কণ্ঠের ফ্যান আমি। ভার্সেটাইল এ গায়িকার সুরে বিমোহিত সারাবিশ্ব। মাস তিনেক ধরে চলছিল শ্রেয়া আর আমার ডুয়েট গানের প্রজেক্ট নিয়ে আলোচনা। অবশেষে সিদ্ধান্ত হয়েছে একটা হিন্দি, একটা বাংলা গান রেকর্ড করা হবে।

২৪ নভেম্বর শ্রেয়া প্রথম হিন্দি গানটির ভয়েস দেবেন মুম্বাইতে। আমি গত কয়েকদিন ধরে অসুস্থ আছি, নিজেকে ফিট মনে করলে মুম্বাই গিয়েই ভয়েস দেবো।

আসিফ আশা করছেন তার ভক্তদের ভালো কিছু উপহার দিতে পারবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD