শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

সংসদে বক্তব্যের ফাঁকে গান, যা বললেন মমতাজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগমের গানে মাতলো পুরো জাতীয় সংসদ। হাততালি দিয়ে তাতে সমর্থন জোগালের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার জাতীয় সংসদে এমন দৃশ্য ফুটে উঠল।

এদিন বাজেট অধিবেশনের ওপর বক্তব্য রাখেন মমতাজ। বক্তব্যের ফাঁকে ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পদ্মা সেতু নিয়ে করা তিনটি গানের অংশ বিশেষ গেয়ে শোনান মমতাজ।

এছাড়া আবৃত্তি করেন পদ্মা সেতু উদ্বোধনের অফিসিয়াল থিম সংটি। মমতাজের এমন পরিবেশনায় মুগ্ধ হন সংসদে উপস্থিত সংসদ সদস্যদের অনেকেই।

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বাসটা ছিল নজরকারা। তিনি টেবিল চাপড়িয়ে, হাততালি দিয়ে মমতাজের গান উপভোগ করেন।

মমতাজের সেই গান-বক্তব্যের ভিডিও রাতেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত মমতাজ। গণমাধ্যমকে নিজের প্রতিক্রিয়ায় মমতাজ বলেন, ‘সত্যি বলতে আমি কাগজে করে কিছু কথা লিখে নিয়েছিলাম। তবে গান ধরার পর অন্য একটা জগতে চলে যাই। এরপর যে কথাগুলো বলেছি, গান শুনিয়েছি পুরোটা জুড়েই ছিল পদ্মা সেতু এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ। গান-বক্তব্য মিলিয়ে সবাই সময়টা দারুণ উপভোগ করেন, অনেকে আমাকে ফোন করেও সাধুবাদ দিয়েছেন। দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।’

সংসদ অধিবেশনে এদিন মমতাজের গাওয়া গান তিনটি হলো-‘আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই’, ‘চাই না গয়না চাইনারে শাড়ি নৌকা মার্কায় ভোট না দিলে যাব বাপের বাড়ি’ এবং ‘সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার/ যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD