শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সন্তানের মুখ দেখা হলো না শফিউলের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার ফাইটার শফিউল ইসলাম (২২) নিখোঁজ রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম হওয়ায় শফিউলের বাড়িতে এখন চলছে মাতম। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নাগরৌহা গ্রামে। ছেলের এমন সংবাদে বারবার মূর্ছা যাচ্ছেন মাসহ পরিবারের সদস্যরা।

নিখোঁজ শফিউল ইসলাম কুমিরা ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন।

উল্লাপাড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনে কুমিরা ফায়ার স্টেশন কর্মীদের সঙ্গে শফিউল ইসলামও উদ্ধার অভিযানে অংশ নেন। পরে অবস্থা আরও বেগতিক হলে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নেয়। এ ঘটনায় ৪৯ জনের মৃত্যু হয়েছে এবং দেড় শতাধিক দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এখন পর্যন্ত শফিউল ইসলাম নিখোঁজ রয়েছেন।

নিখোঁজের খবর শোনার পর ঢাকা ফায়ার সার্ভিসের হেড কোয়ার্টার, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সীতাকুণ্ডে শফিউলকে খোঁজার জন্য অবস্থান করছে তার পরিবারের লোকজন।

সোমবার নিখোঁজ শফিউল ইসলামের বাবা আব্দুল মান্নান মুঠোফোনে বলেন, ছেলের সন্ধানে তিনি বর্তমানে ফায়ার সার্ভিসের ঢাকা হেড কোয়ার্টার অফিসে অবস্থান করছেন। পরিবারের দুই সন্তানের মধ্যে শফিউল ইসলাম বড় ছিলো। তিনিই একমাত্র উপার্জনের উৎস। গত বছর শফিউল ইসলাম বিয়ে করেছেন। বর্তমানে তার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

আব্দুল মান্নান আরও বলেন, এই সময় যদি শফিউলের কোনো কিছু হয়ে যায় তাহলে আমরা একেবারে নিঃস্ব হয়ে যাব। আমি একজন তাঁত শ্রমিক। বর্তমানে অসুস্থতায় ভুগছেন তিনি।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার জালাল উদ্দিন জানান, নিখোঁজের খবর পেয়ে শফিউলের বাড়িতে খোঁজ খবর নেওয়ার জন্য আমরা গিয়েছিলাম। তার পারিবারিক অবস্থা বেশি ভালো না। শফিউল নিখোঁজ হওয়া তার পরিবার দিশেহারা হয়ে পড়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD