সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া রাম মন্দিরে দুর্নীতির মহা কেলেঙ্কারি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প সরকার-এনজিও সমন্বয়ে প্রাথমিকে গুণগত পরিবর্তন আনতে চাই গাজায় ৩,৪৬৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪৫ চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

সন্তানের স্বীকৃতির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২

নিজের সন্তানকে অস্বীকার করছেন বাবা। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। আর সন্তানের স্বীকৃতির আশায় ধারে ধারে ঘুরছেন মা। এ বিষয়ে কোন প্রতিকার না পেয়ে শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করছেন মা জান্নাতুল ফেরদৌস আসমা।

সংবাদ সম্মেলনে জান্নাতুল ফেরদৌস আসমা অভিযোগ করেনে, পঙ্গু হাসপাতালের অধ্যাপক ডা. আবদুস সালামের সাথে তার পারিবারিকভাবে পরিচয় হয়। পরে তাকে তার বাসায় একটি অযুহাত দিয়ে নিয়ে ওষুধের মাধ্যমে অচেতন করে ইচ্ছার বিরুদ্ধে আমাকে ধর্ষণ করেন। সেই চিত্র মোবাইলে ধারণ করে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। পরে তিনি আপত্তি করলে একজন হুজুর ডেকে বিয়ে করেন।

ওই বিয়ের কোন রেজিষ্ট্রেশন করা হয়নি। এরপর আসমা গর্ভে সন্তান ধারণ করেন। ২০১৮ সালের ১৭ জুনে তার একটি ছেলে সন্তান হয়। যার নাম শিহাব আহমেদ। কিন্তু ডাক্তার আবদুস সালাম আমার সন্তানকে অস্বীকার করছেন। আসমা আরো অভিযোগ করেন, এ বিষয়ে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ একটি মামলা করা হয়েছে ওই মামলাটির তদন্তের দায়িত্ব দেয় পিবিআই। পরে পিবিআই এই মামলার ডিএনএ টেষ্ট করার জন্য বলে। কিন্তু আবদুস সালাম ডিএনএ পরীক্ষার নমুনা দিতে নানা টালবাহানা করছে। পরে পিবিআই ডিএনএ পরীক্ষা না করেই আদালতে তদন্ত প্রতিবেদন দেয়। এ ঘটনার পরে পিবিআইয়ের প্রতিবেদনের বিরুদ্ধে আমি আদালতে একটি নারাজি দেয়। পরে আদালত মামলাটির তদন্ত সিআইডি তদন্তের দায়িত্ব দেয়।

কিন্তু সিআইডিতেও আবদুস সালাম ডিএনএ পরীক্ষার নমুমা না দিয়ে টালবাহানা করতে থাকে। এক পর্যায়ে আবদুস সালাম সুপ্রিম কোর্ট থেকে মামলাটির স্থগিতের আদেশ নেয়। পরে আমি এই আদেশের বিরুদ্ধে আপিল করি। বর্তমানে মামলাটি হাইকোর্টে বিচারাধীন রয়েছে। কিন্তু আবদুস সালামকে ডিএনএ পরীক্ষা করাতে রাজি হচ্ছে না। এবিষয়ে তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD