শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিআর কঙ্গোতে নৌকাডুবি, নিহত ৪১ বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সরকারি চাকরিতে টানা ৭ দিনের ছুটির বিশেষ সুযোগ জাতিসংঘে ভাষণ দিয়েই ‘ভয়ে’ নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ বাবা-মায়ের পর সন্তান, জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান জাতিসংঘ নিখুঁত নয়, এর বিকল্পও কল্পনা করা যায় না: খলিলুর রহমান জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই ওয়াকআউট বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

সন্তান সম্ভবা শুভশ্রীকে নিয়ে রাজ চক্রবর্তীর উচ্ছ্বাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২০

 

আনন্দে-খুশিতে ভরে আছে কলকাতার জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী ও শুভশ্রীর সংসার। ২০১৮ সালের ১১মে বিয়ে করেছিলেন তারা। দেখতে দেখতে তাদের বিয়ের দুই বছর গড়িয়েছে। শুভশ্রীর মা হওয়ার খবর সবার জানা। নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে এক টুইট বার্তায় মা হওয়ার তথ্যটি নিশ্চিত করেছিলেন নায়িকা নিজেই।

রাজ চক্রবর্তীর আর দেরি সইছেনা। সন্তানের মুখ দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করে আচ্ছেন তিনি। সন্তার সম্ভাবা স্ত্রীকে নিয়ে তার উচ্ছ্বাসেরও শেষ নেই। এবার রাজ প্রকাশ করেছেন শুভশ্রীর বেবি বাম্পের ছবি। রাজ চক্রবর্তী তার ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেছেন।

শুভশ্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে এর ক্যাপশনে রাজ চক্রবর্তী লিখেছেন, ‘তোমার বাইরের ও অন্তরের সৌন্দর্য আমাকে বারবার অভিভূত করে। মনে হয় ক্লাউড নাইনে আছি।’

মাঝে মধেই শুভশ্রীর প্রশংসা করে করে ইনস্টাগ্রামে পোস্ট দেন রাজ। সংসারের নানা অনুভূতির কথাও প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়। প্রথমবারের মতো তাদের ঘর আলোকিত করে আসছে সন্তান। তাই উচ্ছ্বাসটা একটুখানি বেশিই।

এর আগে শুভশ্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে মা হওয়ার ঘোষণা দিয়েছিলেন। সেই সময় একটি ছবিও পোস্ট করেছিলেন তিনি। তাতে দেখা যায়, মুখোমুখি শুয়ে আছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী। রাজের হাতে একটি নেমপ্লেট। তাতে লেখা, ‘বেবি কামিং ২০২০।’

রাজ-শুভশ্রী প্রেমের সম্পর্কে জড়ানোর জলঘোলা হয়েছে অনেক। নিন্দুকেরা সেই সময় অনেক কথা বলেছেন। কিন্তু ২০১৮ সালের ৬ মার্চ বাগদানের মধ্য দিয়ে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটান এই জুটি। ওই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD