শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সন্দ্বীপে স্পিডবোট ডুবি: নিখোঁজ ৩ শিশু, উদ্ধার ১৮

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

ঝড়ো হাওয়ায় এবং সমুদ্র উত্তাল হয়ে ‍উঠলে গুপ্তছড়া ঘাটে ২২ যাত্রী নিয়ে ডুবে যায় স্পিডবোট

সন্ধীপের গুপ্তছড়া ঘাটের কাছে স্পিডবোট ডুবির ঘটনায় এখন পর্যন্ত তিন শিশু নিখোঁজ রয়েছে বলে বুধবার (২০ এপ্রিল) দুপুরে জানিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়া এই ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এর আগে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ওই ঘটনায় এক শিশুর লাশ উদ্ধারের কথা জানানো হয়েছিল।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘাটে এসেছি। স্পিডবোট ডুবির ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনো শিশু নিখোঁজ আছে বলে আমরা জানতে পেরেছি। তবে আশার খবর হলো দুর্ঘটনার পরপরই অন্য যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চট্টগ্রামের সহকারী পরিচালক নয়ন শীল জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। স্পিডবোটের অধিকাংশ যাত্রী উদ্ধার হয়েছে। তবে তিন শিশু নিখোঁজ রয়েছে বলে আমরা জানতে পেরেছি।

প্রসঙ্গত, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিক ঝড়ো হাওয়ায় এবং সমুদ্র উত্তাল হয়ে ‍উঠলে সন্দ্বীপে নৌ-রুটের গুপ্তছড়া ঘাটে ২২ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে যায়। এই ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD