শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সন্ধ্যার পর হাতিরঝিলে প্রবেশে নিষেধাজ্ঞা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

থার্টিফার্স্ট নাইটে নিরাপত্তা নিশ্চিতে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে আগামীকাল শুক্রবার সকাল পর্যন্ত হাতিরঝিলে পথচারী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কেউ পায়ে হেঁটে প্রবেশ করতে পারবেন না। গাড়ি প্রবেশ করা যাবে তবে গাড়ি থামানো বা কোনো আড্ডা দেওয়া যাবে না।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল, করোনার কারণে রাজধানীর কোথাও থার্টিফার্স্ট নাইট উদযাপন হবে না।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, হাতিরঝিলে প্রবেশের সব কয়টি পদ সন্ধ্যার পরপরই বন্ধ করে দেওয়া হবে। যানবাহনে পাশাপাশি কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

তিনি জানান, হাতিরঝিলের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। করোনাভাইরাসের প্রতিরোধের কারণে ডিএমপি থেকে নির্দেশনা আগেই দেওয়া হয়েছে। সেই নির্দেশনা মোতাবেক কাজ করা হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD