শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সন্ধ্যা নদীতে কার্গোর ধাক্কায় ট্রলারডুবি, শ্রমিক নিখোঁজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় মালবোঝাই কার্গোর ধাক্কায় একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এসময় ট্রলারের এক শ্রমিক পানিতে ডুবে গেছেন। তার খোঁজ এখনও পাওয়া যায়নি।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে ইন্দুরহাট কালিবাড়ি খালের মোহনায় সন্ধ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ যুবকের নাম হাসান (৩৫)। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি গ্রামের ইমদাদ হাওলাদারের ছেলে। হাসান ওই ট্রলারের শ্রমিক ছিলেন।

ডুবে যাওয়া ট্রলারের শ্রমিক এমদাদুল হক মিলন জানান, বিল্ডিং ঢালাইয়ের কাজে বানারীপাড়া থেকে ৮ শ্রমিক মিকচার মেশিনসহ ট্রলারে স্বরূপকাঠির বালিহারি গ্রামে যাচ্ছিলেন।

তাদের ট্রলারটি ইন্দুরহাটের কালিবাড়ি খালের মোহনায় পৌঁছানোর পরে বিপরীত দিক থেকে আসা অপর একটি মালবাহী কার্গো সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শ্রমিকবাহী ট্রলারটি ডুবে যায়।

এ সময় তীরবর্তী খেয়াঘাটে ট্রলারে করে লোকজন গিয়ে শ্রমিকদের উদ্ধার করেন। তবে হাসানকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, নদীতে দীর্ঘ সময় অভিযান চালিয়েও ওই শ্রমিকের উদ্ধার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালেও উদ্ধার অভিযান চলছে বলে জানান ওসি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD