শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সবজির দাম স্থিতিশীল থাকলেও ক্রেতা কম বাজারে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদুল আজহার একদিন পর থেকেই চলছে সরকার ঘোষিত কঠোর ‘লকডাউন’। ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফিরতে পারেনি অধিকাংশ মানুষ। এর প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারগুলোতে। স্বাভাবিক সময়ের তুলনায় এখন ক্রেতার ভিড় বেশ কম। ক্রেতা কম থাকলেও পণ্যের দামে এর প্রভাব পড়েনি। আগের মতই স্থিতিশীল রয়েছে সবজির বাজার।

শুক্রবার (৩০ জুলাই) রাজধানীর রায়েরবাজার ঘুরে দেখা যায় সবজির দাম নতুন করে বাড়েনি। গত কয়েক সপ্তাহ যে দামে সবজি বিক্রি হয়েছে বর্তমানেও তা অপরিবর্তিত রয়েছে।

মরিচের কেজি ৫০ টাকা থেকে ৬০ টাকা, ঢেঁড়সের কেজি ৩০ থেকে ৪০ টাকা, লম্বা বেগুনের কেজি ২৫ টাকা থেকে ৪০ টাকা, গোল বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, শসার কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকা থেকে ৪০ টাকা, পটলের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। কচুরমুখি ৫০ টাকা, প্রতিটি লাউ ৫০ থেকে ৬০ টাকা, জালি-কুমড়া ৩০ থেকে ৪০ টাকা, কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা, বরবটির কেজি ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙে ৪০ থেকে ৫০ টাকা, পেঁপের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, কচুর লতি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি।

রায়ের বাজারের সবজি বিক্রেতা সোহেল খান বলেন, আগের থেকে সব সবজির দাম এখন কম। কিন্তু দাম হলেও বাজারে আগের মত ক্রেতা নেই। আগে শুক্রবার সকালে দোকানে ভিড় লেগে থাকত। আজ কোনো ভিড় নাই। দুই একজন করে আসে, মাল নিয়ে চলে যায়। ঈদের কারণে অনেকেই ঢাকা আসতে পারে নাই আবার তো গেলো কোরবানির ঈদ, অনেকের ঘরে এখনো মাংস আছে, বৃষ্টি বাদলের মধ্যে মানুষ বাজারে আসতে চায় না।

গত সপ্তাহের তুলনায় কমেছে আদার দাম। ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে চিনা আদা। গত সপ্তাহে যেখানে চিনা আদা ১৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। দেশি আদার দাম ২০ টাকা কমে হয়েছে ১৩০ টাকা কেজি। এছাড়া আলুর কেজি ২৫ টাকা, পেঁয়াজের কেজি ৫৫ থেকে ৬০ টাকা, চায়না রসুনের কেজি ১২০ টাকা, দেশি রসুনের কেজি ৭০ টাকা।

চালের দাম
বাজারে চালের দাম অপরিবর্তিত রয়েছে। বাজর ঘুরে দেখা যায় ৪৫ থেকে ৪৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মোটা পাইজাম চাল, আটাশ চালের কেজি বিক্রি হয়েছে ৫২ থেকে ৫৪ টাকায়, মিনিকেট চাল ৬০ থেকে ৬২ টাকা এবং নাজিরশাইল চাল ৬৮ থেকে ৭০ টাকায় বিক্রি হয়েছে।

মাছের দাম
মাছের দাম অপরিবর্তিত রয়েছে। বড় আকারের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১২০০ টাকা কেজি, ছোট আকারের ৬০০ থেকে ৮০০ টাকা, চিংড়িও বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৭০০ টাকা কেজি। বড় আকারের রুই ও কাতলা মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০, মাঝারি আকারের ২৫০ থেকে ৩০০ টাকা, ছোট আকারের ১৫০ থেকে ২২০ টাকা, শিং মাছ ৪০০ টাকা কেজি, পাবদা ৩৫০ থেকে ৪৫০ টাকা কেজি, পাঙাশ ১২০ থেকে ১৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা কেজি।

মাংসের দাম
কোরবানি ঈদের পর থেকে মাংসের দাম কিছুটা কমেছে। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২৫ টাকা কেজি, লাল লেয়ার মুরগি আগের মতো কেজি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকা। আর সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD