বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

সবাইকে হুঁশিয়ার করলেন কোহলি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

অনেক আলোচনা-সমালোচনা আর দাবি-দাওয়ার শেষে এবারের আইপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনা পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অনেক ধরনের নিয়ম জারি করা হয়েছে। দুবাই পৌঁছে আপাতত টিম হোটেলে কোয়ারেন্টিনে আছেন কোহলিরা। সেখানে কেউ একজন নিয়ম ভাঙলেই ভেস্তে যেতে পারে গোটা টুর্নামেন্ট। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি তাই দলের ভার্চুয়াল সভায় সবাইকে হুঁশিয়ার করে দিয়েছেন।

ভারতে কয়েক দফায় করোনাভাইরাস পরীক্ষা করিয়ে সব ক্রিকেটারকে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে সবাইকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। কোহলি বলেন, ‘আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা পুরোপুরি মানতে হবে এবং আমি আশা করব, সবসময় সব নিয়ম আমরা মেনে চলব, নিশ্চিত করব যেন এখানে সামান্যতম আপোস করতে না হয়। কারণ, কোনো একজনের একটি ভুলও গোটা টুর্নামেন্ট শেষ করে দিতে পারে। আমরা কেউই নিশ্চয়ই তা চাই না।’

কেউ নিয়ম ভাঙলে তার পরিণতির কথাও বলেছেন বিশ্বের ভয়ংকরতম এই ব্যাটসম্যান, ‘নিয়ম ভাঙা হলে সেটাকে খুব গুরুতর হিসেবে ধরে নেওয়া হবে। দুর্ঘটনাবশত কেউ কিছু করে ফেললে, তাকে আলাদা করে ফেলা হবে এবং আইসোলেশনে সাত দিন রেখে কয়েক দফায় পরীক্ষায় নেগেটিভ হলে আবার দলে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে। কেউ ইচ্ছে করে কিছু করে ফেললে তার ফল হবে ভয়াবহ। টুর্নামেন্ট শুরুর আগেই সবাইকে একটা কাগজে স্বাক্ষর করতে হবে, যেখানে নিয়ম ভাঙার সম্ভাব্য পরণতি উল্লেখ থাকবে।’

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD