বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

`সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করুন, গরিবের পাশে দাঁড়ান:’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

ঈদুল ফিতর উদযাপনকালে কাছের মানুষ এবং সমাজের দরিদ্র ও দুস্থ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২১ এপ্রিল) ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‌‘ঈদ মানেই আনন্দ। আসুন পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং সমাজের সব গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।’

মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতরের প্রাক্কালে প্রধানমন্ত্রী এক ভিডিও বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেছেন, ‘আপনারা সবাই ভালো ও নিরাপদে থাকবেন, ঈদ মোবারক।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর এসেছে। ঈদুল ফিতর আমাদের মধ্যে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD