শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সবাই সবকিছুর জন্য নয় : সৌরভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রধান প্রধান রাজনৈতিক দল তারকা ভেড়াতে তৎপর। যেন তারকামুখই বদলে দেবে ভোটের দৃশ্যপট।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন যেন রাজনীতিকের চেয়ে তারকামুখ এর কদর বেশি। সিনেমা কিংবা খেলা, রাজনীতির ময়দানে এখন তাদের নিয়ে নানা জল্পনা। আইপিএল নিলাম কিংবা ইউরোপীয় ফুটবলের দলবদলের মতোই আগ্রহ এ নিয়ে সাধারণের।

এই বুঝি অমুক বিজেপিতে যোগ দিলেন, তমুককে দলে ভেড়াল তৃণমূল কংগ্রেস। ডান কিংবা মধ্যপন্থা নয়, কেউ একজন বেছে নিলেন বামপন্থাকে। কেন্দ্রে ক্ষমতায় আছে বিজেপি, সেটা প্রায় অনেক দিন ধরেই। ভারতের অনেক রাজ্যেই বিজেপির গেরুয়া ঝান্ডা উড়লেও পশ্চিমবঙ্গে সেটি এখনো ওড়েনি। ব্যাপারটি যেন পিছু তাড়া করছে দলটিকে।

সামনের বিধানসভা নির্বাচনেই পশ্চিমবঙ্গের রাজনীতির সবুজ দিগন্ত বদলে সূর্যরঙা করে দিতে চায় কেন্দ্রের ক্ষমতাসীন দল। এ ব্যাপারে তাদেরও আশ্রয় ওই তারকামুখেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে তুরুপের তাস বানাতে চান তারা এমন কাউকে, যাকে দেখে নড়েচড়ে বসবেন পশ্চিমবঙ্গের ভোটাররা।
সৌরভ গাঙ্গুলী এমনই এক তারকামুখ। ২০১৯ সালের অক্টোবরে তিনি যখন বিজেপির পছন্দের মানুষ হয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদে বসলেন, জল্পনাটা তখন থেকেই। তবে কি ভারতের সাবেক কিংবদন্তি অধিনায়কই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে বিজেপির তুরুপের তাস? সময় গড়িয়েছে, সৌরভ চুপ থেকেছেন এ নিয়ে।

রাজনীতি নিয়ে একটা কথাও বলেননি। তবে এই তো কিছুদিন আগেই ভারতীয় গণমাধ্যমে সংবাদ বেরিয়েছে, তিনি যে রাজনীতি করতে ইচ্ছুক নন, সেটি এরই মধ্যে বিজেপিকে জানিয়ে দিয়েছেন।
তবে বিজেপি নেতৃত্ব আশায় বুক বেঁধে আছে। যদি সৌরভ শেষ মুহূর্তে মত পাল্টান। কলকাতায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সেখানে এক বিশাল জনসভায় বক্তৃতা করবেন। মোদি মানেই চমক।

তবে সৌরভ ই এক টিভি চ্যানেলকে রাজনীতির প্রশ্নে জানিয়ে দিয়েছেন, সবাইকে দিয়ে সবকিছু হয় না। টেলিভিশনের সংবাদকর্মীরা রাজনীতি নিয়ে প্রশ্ন করেছিলেন সৌরভকে। তিনি কিছুটা বিরক্ত হয়েই বলেছেন, ক্রিকেট নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এর মাধ্যমেই বুঝিয়ে দিয়েছেন রাজনীতির নিয়ে কথা বলতে আগ্রহী নন তিনি। তবে শেষ অবধি যা বলেছেন, তাতে একটা বিষয় পরিষ্কার। রাজনীতিতে এখনই আসছেন না তিনি, দেখুন, সবাই সব কাজের উপযোগী নয়।
সৌরভ তো বলেই খালাস।

কিন্তু এরপরও রাজনৈতিক বিশ্লেষকেরা অনেক কিছুই ভেবে চলেছেন। সৌরভ জানুন আর না-ই জানুন, রাজনীতিকেরা একটা বিষয় সর্বান্তকরণে বিশ্বাস করেন,রাজনীতিতে যে শেষ কথা বলে কিছুই নেই। বাংলাদেশ শ্রীলঙ্কা যাবে ১২ এপ্রিল
স্পোর্টস রিপোর্টার : আগামী ১২ এপ্রিল টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। পরের মাসে আবার বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা। আইসিসি ওয়ানডে সুপার লিগের তিনটি ম্যাচ খেলতে শ্রীলঙ্কা বাংলাদেশ সফর করবে। ২০ মে শ্রীলঙ্কার বাংলাদেশ সফর করার কথা জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের দুটি টেস্ট খেলা হবে একই ভেন্যুতে।

তবে খেলা কোন ভেন্যুতে হবে, সেটি জানাননি বিসিবির প্রধান নির্বাহী। তবে বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে থাকবে কলম্বোয়, দুটি টেস্ট এক জায়গায় হবে। বাংলাদেশ দল কলম্বোয় থাকবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দল সম্ভবত ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। প্রাথমিকভাবে ছয়-সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, অন্যান্য নিয়মনীতি যা আছে, এসবের মধ্যেই বাংলাদেশ দল থাকবে।
শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের এ সফর হওয়ার কথা ছিল গত জুলাইয়ে। করোনার কারণে সিরিজটি স্থগিত হয়। এরপর অক্টোবরে আবার সিরিজটি আয়োজনের চেষ্টা করে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

কোয়ারেন্টাইনের নিয়ম নিয়ে বনিবনা না হওয়ায় অক্টোবরেও সিরিজটি মাঠে গড়ায়নি। আগামী এপ্রিলে দুই দলের কোনো সিরিজ না থাকায় এই সময়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় দুই দেশের ক্রিকেট বোর্ড।

নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে দুই সপ্তাহের মতো সময় পাবেন ক্রিকেটাররা। এরপর বাংলাদেশ শ্রীলঙ্কায় যাবে, শ্রীলঙ্কা থেকে আসার পর হয়তো আমরা ১৪-১৫ দিনের একটা বিরতি পাব। আমরা আশা করছি, আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার পরে আমাদের সঙ্গে শ্রীলঙ্কার ঘরের মাঠের সিরিজ হবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য শ্রীলঙ্কা মে মাসের ২০ তারিখের দিকে বাংলাদেশে আসবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD