শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সবার আগে দেশপ্রেম, আইপিএল নয়: মুস্তাফিজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য শ্রীলংকা সফর থেকে সাকিব আল হাসান ছুটি নিলেও সেপথে হাঁটছেন না মোস্তাফিজুর রহমান।

বাঁহাতি এ পেসার সাফ জানিয়ে দিয়েছেন, সবার আগে দেশের খেলা।

মঙ্গলবার বিসিবি একাডেমিতে সাংবাদিকদের মোস্তাফিজ বলেন, সবার আগে আমার দেশের খেলা। শ্রীলঙ্কা (সফরের) টেস্টে যদি থাকি, তাহলে আমি টেস্ট খেলব।

‘যদি না থাকি তাহলে বিসিবি তো আমাকে বলবে যে, আমি নাই। তখন আমি বিসিবিকে বলব (আইপিএল খেলার কথা), বিসিবি যদি আমাকে ছাড়ে, তাহলে আমি আইপিএলে খেলব। দেশপ্রেম আগে।’

আগামী এপ্রিলে হতে পারে ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। সেই সময়ে শ্রীলংকা সফরে তিনটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের।

অথচ দেশের এমন একটি গুরুত্বপূর্ণ সফরে না গিয়ে আইপিএল খেলতে তখন ভারত সফরে যাওয়ার জন্য ক্রিকেট বোর্ডের কাছ থেকে অনুমতিপত্র নিয়েছেন সাকিব।

তবে সাকিবের ছুটি নেওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি দেশের ক্রিকেট বোর্ড। আইপিএলে ৩ কোটি ২০ লাখ রুপির জন্য জাতীয় দলকে অবজ্ঞা করায় সাকিবের ওপর রীতিমতো ক্ষেপেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মুস্তাফিজ অবশ্য ছুটি চেয়ে এখনও আবেদন করেননি। শেষ পর্যন্ত তাকে ছুটি দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত এখনও নেয়নি বিসিবি। পুরো বিষয়টা ছেড়েছেন মুস্তাফিজের হাতে। তবে তিনি ছুটি চেয়ে আবেদন করলে বোর্ড আটকাবে না বলে জানিয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD