শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সব জামিনের মেয়াদ বাড়ল দুই সপ্তাহ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

দেশের সব আদালতে যেসব জামিন প্রদান করা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে সেসব জামিন ও আদেশের মেয়াদ আগামী দুই সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে।

করোনাভাইরাসের বিস্তার রোধে লকডাউন তথা কঠোর বিধিনিষেধের প্রেক্ষাপটে আগামী দুই সপ্তাহের জন্য এই মেয়াদ বাড়ানো হয়েছে।

রোববার (৪ মার্চ) হাইকোর্ট বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেইসঙ্গে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম সীমিত করা হয়েছে।

অন্যান্য অধস্তন আদালত ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা না করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তবে একজন ম্যাজিস্ট্রেট স্বাস্থ্যবিধি অনুসরণ করে দায়িত্বপালন করবেন।

করোনাভাইরাসের সংক্রমণরোধে আজ সোমবার (৫ এপ্রিল) থেকে সাত দিনের ‘লকডাউন’শুরু হয়েছে। আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত তা চলবে। এ সময় বিধিনিষেধ মেনে চলতে হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD