রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন ইউসুফ পাঠান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ইউসুফ পাঠান। আজ শুক্রবার হুট করেই তিনি অবসর ঘোষণা দেন। এর কয়েকঘণ্টা আগে অবসর ঘোষণা করেন ইউসুফের কলকাতা নাইট রাইডার্স সতীর্থ বিনয় কুমার। টুইটারে ইউসুফ লিখেছেন, ‘আনুষ্ঠানিকভাবে সব ধরণের ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। আমাকে অকুন্ঠভাবে ভালোবাসার জন্য পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, সমর্থক, দল এবং দেশবাসীকে ধন্যবাদ জানাতে চাই। আমার বিশ্বাস, আপনারা ভবিষ্যতেও আমার পাশে থাকবেন।

হার্ড হিটার বিখ্যাত ছিলেন ইউসুফ। কলকাতা নাইট রাইডার্স সহ জাতীয় দলেও সুনামের সঙ্গে খেলেছেন। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ভারতের জাতীয় দলের হয়ে খেলেছেন ইউসুফ। ৫৭টি ওয়ানডে এবং ২২টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন। ২০০৭ এবং ২০১১ জোড়া বিশ্বকাপেও খেলেছিলেন। দুটিতেই চ্যাম্পিয়ন হয় ভারত। ঘরোয়া ক্রিকেটে বরাবর বরোদার হয়ে খেলেছেন। আইপিএলে রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্সেের হয়ে দারুণ সব মৌসুম কাটিয়েছেন।

সবমিলিয়ে ১৭৪টি আইপিএল ম্যাচ খেলেছেন এই তারকা ব্যাটসম্যান। ২০১০ সালে মুম্বাইয়ের বিপক্ষে ৩৭ বলে তার সেঞ্চুরি টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। ভারতীয়দের মধ্যে আইপিএলে দ্রুততম সেঞ্চুরিরর তালিকায় ইউসুফ পাঠানই শীর্ষে। ২০১৯ সালে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে শেষবার আইপিএলে অংশ নিয়েছিলেন ইউসুফ। তবে ২০২০ মৌসুমের আগেই তাকে রিলিজ করে দেয় সানরাইজার্স।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD