শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সমালোচনার মুখে বঙ্গবন্ধুর বিরোধীতাকারীর নামে ট্রাস্ট ফান্ড বাতিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মে, ২০২২

সমালোচনার মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জন্য সাপ্তাহিক ‘হলিডে’র প্রয়াত সাংবাদিক এ জেড এম এনায়েতুল্লাহ্ খানের নামে সম্প্রতি গঠিত ট্রাস্ট ফান্ড বাতিল করা হয়েছে।

ঢাবি প্রো-ভিসি (প্রশাসন) ডক্টর মোহাম্মদ সামাদ বলেন, এনায়েতুল্লাহ খান সম্পাদিত ইংরেজি সাপ্তাহিক ‘হলিডে’তে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকা-ের পর নিয়াজ জামানের লেখা “দি মেজরস কিলড দি সার্পেন্ট এন্ড মোস্ট অব ইটস এগস একসেপ্ট দি ডটারস হু ওয়্যার এব্রোড” শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছিল।

তিনি আরো বলেন, আমি বিস্মিত ও মর্মাহত যে, ওই সাংবাদিকের নামে স্বাধীনতার জন্মস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান গণমাধ্যমে বলেন ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে, এ ট্রাস্ট ফান্ডের আর কোন কার্যকারিতা এবং গ্রহণযোগ্যতা থাকবে না। কারণ তথ্য বিকৃত করেছেন এবং বিভিন্নভাবে বঙ্গবন্ধুকে অবমাননা করেছেন এমন ব্যক্তির নামে ট্রাস্ট ফান্ড পরিচালনা করা বিশ্ববিদ্যালয়ের আদর্শ ও মূল্যবোধের সাথে যায় না।

এর আগে এজেডএম এনায়েতুল্লাাহ খানের কন্যা নাসরীন জামান ১০ মে উপাচার্যের লাউঞ্জে আনুষ্ঠানিকভাবে ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের কাছে ‘এনায়েতুল্লাহ খান স্মৃতি ট্রাস্ট ফান্ড’ গঠনের জন্য ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন। ঢাবি ভিসি ড. আখতারুজ্জামান প্রধান অতিথি ছিলেন।

এসময় রাশেদ খান মেনন, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. জিয়া রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল মনসুর আহমেদ এবং দাতা পরিবারের সদস্য আবু সালেহ মোহাম্মদ শহীদুল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD