বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সমুদ্রে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

সাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ। মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা ওঠে যাওয়ার পর চট্টগ্রামের প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র নতুন ফিসারিঘাটে প্রতিদিন সকাল-বিকেল ইলিশবোঝাই ট্রলার ভিড়ছে। তবে বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ।

জানা গেছে, কোতায়ালির ফিসারিঘাট ও কাট্টলি এলাকার সমুদ্র তীর এবং আনন্দবাজার এলাকায় জেলেদের কাছ থেকে প্রতি মণ ইলিশ কেনা হচ্ছে ২০ হাজার টাকা দরে। ৬০০ থেকে ৬২৫ টাকা কেজি দরে পাইকারি কিনে এনে এসব ইলিশ খুচরা বাজারে বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। প্রতি কেজি ১১শ’ থেকে ১২শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এসব ইলিশ।

ফিশারিঘাটের সোনালি যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির সভাপতি মো. আলী জানান, গভীর সমুদ্র থেকে ফেরত আসা ইলিশ বোঝাই ট্রলার নিয়ে এখন ব্যস্ত হয়ে উঠেছে চট্টগ্রাম নগরীর সবচেয়ে বড় মাছের আড়ত ফিশারিঘাট।

তিনি জানান, জেলেদের কাছ থেকে এক কেজি ওজনের ইলিশ প্রতি মণ কেনা হচ্ছে ২০ হাজার টাকা দরে। ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ প্রতি মণ ১৮ হাজার, ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ প্রতি মণ ১৪ হাজার এবং এর চেয়ে ছোট ইলিশ প্রতি মণ ১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD