শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সম্রাটকে ছাড়পত্র দিতে আরও সময় লাগবে: বিএসএমএমইউ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মে, ২০২২

ক্যাসিনোকাণ্ডে আলোচিত যুবলীগ ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট অসুস্থ থাকায় হাসপাতাল থেকে ছাড়পত্র দিতে আরও ৩ থেকে ৪ দিন সময় লাগবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান।

সোমবার সম্রাটের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি যুগান্তরকে এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, ইসমাইল হোসেন সম্রাটের হার্টের অবস্থা এখনও স্বাভাবিক হয়নি। সম্রাটের চিকিৎসার বিষয়ে একটি বোর্ড মিটিং হয়েছে। সভায় সিদ্ধান্ত অনুযায়ী তার উন্নত চিকিৎসা দরকার, তা দেশেও হতে পারে বিদেশেও হতে পারে।

বিএসএমএমইউ পরিচালক আরও বলেন, হাসপাতাল থেকে ছাড়পত্র দিতে আরও ৩ থেকে ৪ দিন সময় লাগবে। তবে তিনি কখন হাসপাতাল ছাড়বেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তার উন্নত চিকিৎসার জন্য পরিবার চাইলে দেশের বাইরে নিতে পারে।

গত বুধবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।

শর্তসমূহ হলো-আদালতের অনুমতি ব্যতীত দেশ ত্যাগ করতে পারবেন না সম্রাট, পার্সপোর্ট জমা দিতে হবে এবং স্বাস্থ্যগত পরীক্ষার প্রতিবেদন আগামী ধার্য তারিখে জমা দিতে হবে।

তার জামিন ঠেকাতে হাইকোর্টে আবেদন করেছে দুদক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD