বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সম্রাটের বিরুদ্ধে ২১৯ কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের চার্জশিট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

জ্ঞাত আয় বহির্ভূত ২২৩ কোটি টাকার মধ্যে ২১৯ কোটি টাকা পাচারের অভিযোগে যুবলীগের বহিস্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক।

রোববার দুদকের উপ-পরিচালক জাহাঙ্গির হোসেন এই চার্জশিটের অনুমোদন দেন। ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সম্রাটের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানে বেরিয়ে আসে সম্রাট সিঙ্গাপুরের দু’টি ক্যাসিনোতে ২১৯ কোটি টাকা জমা করেছেন।

এছাড়া মালয়েশিয়ার একটি ক্যাসিনোতে ২০১৪ সালের এপ্রিলে ৪৮ লাখ টাকা লেনদেন করেন। তদন্তে তার নামে অবৈধ প্রক্রিয়ায় বিদেশে টাকা পাচারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক সমন্বিত কার্যালয়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তদন্ত কর্মকর্তা চার্জশিট দাখিল করেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD