রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

শিরোনাম :
আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে: রিজভী অতীতে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪২, মামলা ৪১ ‘যারা আগুনসন্ত্রাস চালাচ্ছে, তার সবাই কিন্তু ভারতে পালাতে পারবা না আজ প্রথম দিনে ১৫ রাজনৈতিক দলের সাথে থেকে ইসির সংলাপ শুরু নেতানিয়াহুকে ২৪ ঘণ্টার আলটিমেটাম আইজেনকোটের

সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চায় না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হোক, সেটা সরকার চায় না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, দেশে মাঝে মধ্যে দুই-একটি দুর্ঘটনা ঘটে যায়। এদিকে সরকারের সজাগ সৃষ্টি রয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সিলেট সদর উপজেলার বাইশটিলা এলাকায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশে যখনই অনিয়ম-দুর্নীতি হয় তখনই সরকার শক্ত হস্তে দমন করে।

সাহেদ-সাবরিনার মতো অপরাধীদের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুন্ণ হচ্ছে কি-না, এমন প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে দুর্নীতি হয়। সরকারের নির্দেশে আইন-শৃঙ্খলা বাহিনী অপরাধীদের কঠোরভাবে দমন করে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাকালে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কাজ করেছি, যার ফলে এই মহামারির দীর্ঘদিনের কঠিন পরিস্থিতিতেও দেশে একজন মানুষও না খেয়ে থাকেননি।

করোনাকালে প্রবাসীদের দেশে ফেরার আশঙ্কার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে পানি ও মানুষ দুটো সম্পদ। এই দুটি সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। যেন কর্মসংস্থানের অভাব না হয় সেভাবে দেশকে গড়ে তুলতে হবে।

জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ শেষে রাতারগুল অর্গানিক অ্যাগ্রো টেকনোলজি পার্ক অ্যান্ড রিসোর্টের শুভ উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, স্থানীদের জন্য খুশির বিষয় রাতারগুল অর্গানিক অ্যাগ্রো টেকনোলজি পার্ক অ্যান্ড রিসোর্টে অনেক লোকজন কাজ করতে পারবেন। এ সময় তার সঙ্গে প্রশাসনের কর্মকর্তা এবং জেলা, মহানগর ও উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD