শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

সরকার ভুল করলে বিরোধী দলের সঙ্গে সোচ্চার থাকবে নারী এমপিরা : জামায়াত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
সরকার ভুল করলে বিরোধী দলের সঙ্গে সোচ্চার থাকবে নারী এমপিরা : জামায়াত

নির্বাচন কমিশন সচিবালয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছে। মনোনয়ন জমা শেষে জামায়াত ইসলামী জানায়, সরকার ভুল করলে বিরোধী দলের সঙ্গে সোচ্চার থাকবে নারী সংসদ সদস্যরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গণমাধ্যমের সামনে জোটের ভবিষ্যৎ সংসদীয় ভূমিকা ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, যদি সরকার ভুল পথে পরিচালিত হয় কিংবা কোনো অন্যায় ও জনবিরোধী সিদ্ধান্ত নেয়, তবে অন্যান্য বিরোধীদলীয় সদস্যদের মতো তাদের নারী সদস্যরাও সংসদে সোচ্চার ভূমিকা পালন করবেন।

সংসদের অপরাপর বিরোধী দলের ৭৭ জন সদস্যের সঙ্গে তাদের এই ১৩ জন যুক্ত হয়ে মোট ৯০ জন সদস্য একসঙ্গে জনগণের পক্ষে কাজ করবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD