মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান গড়ার তাগিদ ফলকার তুর্কের ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প মন্ত্রীর কাছে শুনি ‘তার লম্বা, তাই বিদ্যুৎ চলে যায়’: ডেপুটি স্পিকার সৌদির তেল স্থাপনায় ফের হামলা চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে মুস্তাফিজ, আছেন সাকিব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মিনি অকশনের জন্য নাম লেখানো খেলোয়াড়দের লম্বা তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে আছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

আইপিএলে ৯ মৌসুম খেলা সাকিবের ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। মুস্তাফিজকে রাখা হয়েছে শীর্ষ বিদেশি খেলোয়াড়দের ক্যাটাগরিতে। তারা ভিত্তিমূল্য ২ কোটি রুপি।

একদিনের মিনি অকশনে ১৩৫৫ জন খেলোয়াড়ের নাম উঠবে। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে হবে খেলোয়াড় কেনার এই অনুষ্ঠান।

১৩ পৃষ্ঠার লম্বা তালিকায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার প্রতিভাবান ক্রিকেটারদের জায়গা হয়েছে। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে আছেন মায়াঙ্ক আগারওয়াল, কেএস ভরত, রাহুল চাহার, রবি বিষ্ণয় ও আকাশ দীপের মতো তারকারা। বিষ্ণয় ও ভেঙ্কটেশ আইয়ার কেবল ভারতীয় খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির তালিকায়।

বিদেশিদের তালিকায় আরও আছেন অস্ট্রেলিয়ান ক্যামেরন গ্রিন, ম্যাথু শর্ট ও স্টিভ স্মিথ। বিয়ের কারণে অনিশ্চয়তার মধ্যে থেকে নাম লিখিয়েছেন উইকেটকিপার ব্যাটার জশ ইংলিস।

ইংল্যান্ডের জেমি স্মিথ ও জনি বেয়ারস্টো, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিশা পাথিরানা আছেন। সব মিলিয়ে ৪৩ জন বিদেশি খেলোয়াড় সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। মুস্তাফিজের সঙ্গে যেখানে আছেন গ্রিন, স্মিথ, জেমি স্মিথ, মুজিব উর রহমান, নবীন-উল-হক, শন অ্যাবট, অ্যাস্টন আগর, কুপার কনোলি, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ইংলিস, মুস্তাফিজ, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, টম কারান, লিয়াম ডওসন, বেন ডাকেট, ড্যানিয়েল লরেন্স, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, রাচিন, মাইকেল ব্রেসওয়েল, জেরাল্ড কোয়েটজি, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়ে, পাথিরানা, মাহিশ থিকশানা ও হাসারাঙ্গা।

১৪টি দেশের ক্রিকেটাররা এবারের নিলামে থাকছেন। এমনকি মালয়েশিয়া থেকেও খেলোয়াড় নাম লিখিয়েছেন। জন্মসূত্রে ভারতীয় অলরাউন্ডার বিরানদীপ সিংয়ের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD