শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাংবাদিক আবু আনাসের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

ইংরেজি দৈনিক ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের ইকোনমিক এডিটর আবু আনাস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী লাভলী বেগম। তিনি বলেন, ১৮ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন আনাস। শারীরিকভাবে সুস্থই ছিলেন। সুস্থ অবস্থায় রাতে ঘুমাতে গেলেন। সকালে হার্টঅ্যাটাক হয়। মঙ্গলবার সকালে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

সাংবাদিক আবু আনাসের বয়স হয়েছিল ৪৫ বছর। এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

বাদ আসর পান্থপথে জামে মসজিদে জানাজা শেষে আবু আনাসকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানান তার স্ত্রী।

দুই দশক ধরে সাংবাদিকতায় যুক্ত আবু আনাস একসময় ইংরেজি দৈনিক ইনডিপেনডেন্ট এবং নিউ নেশনেও কাজ করেছেন।

জলবায়ু পরিবর্তন বিষয়ে সাংবাদিকতার জন্য প্রথম বাংলাদেশি সাংবাদিক হিসেবে ২০১৯ সালে ‘প্রিন্স অ্যালবার্ট টু অব মোনাকো অ্যান্ড ইউএনসিএ’ পদক পান আবু আনাস।

তিনি জাতীয় প্রেসক্লাব এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্য ছিলেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD