বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা : সংসদে প্রধানমন্ত্রী বিরোধী দলকে ধৈর্য ধরে পারফরম্যান্স দেখার আহ্বান অর্থমন্ত্রীর হাজার কিলোমিটার দূর থেকে আসা লোভী বিদেশিদের স্থান হবে সমুদ্রের তলদেশে আকাশ-জল ও স্থলের মতো পরমাণু ও মিসাইল কার্যক্রমকেও রক্ষা করবে ইরান মার্কিনিদের অবরোধ আর সহ্য করা হবে না, জবাব দেওয়ার হুমকি ইরানের মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম বিমানে বিজনেস ক্লাসে চড়তে পারবেন না অতিরিক্ত সচিবরা ধর্মকে আমরা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ নৌকাসহ ৭ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

সাংবাদিক নাদিম হত্যা, চেয়ারম্যান বাবু আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩

পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ জুন) সকাল ৭টার দিকে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ। তিনি বলেন, সকাল ৭টার দিকে তাকে আটক করে পুলিশ নিয়ে গেছে। তার বাড়ি তো জামালপুর, এখানে তিনি এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন।

প্রসঙ্গত, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন তার ওপর মামলা করে। পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। রাত দেড়টার দিকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সকালে উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় ইতোমধ্যে অভিযুক্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD