সাংবাদিক মুজাক্কিরের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কালো পতাকা মিছিল করেছে নোয়াখালীর গণমাধ্যম কর্মীরা।
আজ সোমবার সকাল ১১টায় নোয়াখালী প্রেস ক্লাবের প্রাঙ্গণ থেকে একটি কালো প্রতাকা মিছিল বের হয়। জেলার গণমাধ্যম কর্মীরা কালো পতাকা মিছিলে অংশগ্রহণ করে সাংবাদিক মুজাক্কিরের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
মিছিলটি মাইজদী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণসহ নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয় ঘুরে শেষে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
এ সময় সেখানে বক্তব্য রাখেন নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার সিকদার, সিনিয়র সাাংবাদিক মুহাম্মদ আবুল হাশেম, মনিরুজ্জামান চৌধুরী, সাংবাদিক নাসির উদ্দিন বাদল, সাইফুল্লাহ কামরুল, আবু নাছের মঞ্জু৷ আকবর হোসেন সোহাগ, সুমন ভৌমিক, তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, মিজানুর রহমান প্রমূখ।
উপস্থিত গণমাধ্যম কর্মীরা মুজাক্কিতর হত্যার বিচার না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
লাইটনিউজ