শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাংহাইয়ে করোনায় মৃত্যু ৩, আক্রান্ত নবজাতকও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

লকডাউনের কড়াকড়িতেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করোনা সংক্রমণ। সাংহাইয়ে রোববার (১৭ এপ্রিল) একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার মানুষ। এর মধ্যে করোনায় মৃত্যুর খবর দিলো সাংহাই প্রশাসন। নতুন করে লকডাউন ঘোষণার পর একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন ও ডেল্টা রূপে সংক্রণের সংখ্যা বাড়লেও মৃত্যুহার অপেক্ষাকৃত কম। তবে সাংহাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, তা রীতিমতো উদ্বেগজনক। সাংহাই প্রশাসন জানায়, ১০ দিনের নবজাতক থেকে ১০০ বছর বয়সী বৃদ্ধ, ওমিক্রন থেকে কেউই রক্ষা পাচ্ছেন না।

গত মার্চে উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে দুজনের করোনায় মৃত্যুর খবর পাওয়া যায়। এর কিছু দিনের মধ্যে কড়া লকডাউনের পথে হাঁটে প্রশাসন। তারপর এই প্রথম এক সঙ্গে ৩ জনের মৃত্যুর খবর দিলো প্রশাসন।

জানা গেছে, মৃতদের বয়স ৮৯ থেকে ৯১ বছরের মধ্যে। এই পরিস্থিতিতে কড়া লকডাউন জারি রাখছে সাংহাই প্রশাসন।

সূত্র: আনন্দবাজার

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD