বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাইকেলে থাকা শিশুর বুকের ওপর দিয়ে চলে গেল ট্রাকটি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

যশোরের বাঘারপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সোয়াইব হোসেন (১০) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাঘারপাড়া-খাজুরা সড়কের নলডাঙ্গা এলাকায় সাইকেলে থাকা শিশুর বুকের ওপর দিয়ে চলে যায় ট্রাকটি।

এ ঘটনায় ঘাতক ট্রাক ড্রাইভার ও হেলপারকে আটক করে পুলিশ হেফাজতে দেয় ক্ষুব্ধ জনতা।

নিহত সোয়াইব উপজেলার রায়পুর ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে রায়পুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনটি বাইসাইকেলযোগে তিনজন শিশু শিক্ষার্থী রায়পুরের দিকে যাচ্ছিল। নলডাঙ্গা এলাকায় পৌঁছালে বাঘারপাড়ার দিক থেকে ছেড়ে আসা একটি ধান বোঝাই ট্রাক সোয়াইবের বুকের উপর উঠিয়ে দেয়। এতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রায়পুর পুলিশ ক্যাম্পের সহকারী  ইনচার্জ মতিয়ার রহমান জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে নিহতের পরিবার ও ট্রাক মালিকেরা কথা বলে মীমাংসার চেষ্টা করছে। নিহতের পরিবার মামলা করলে, মামলা নেয়া হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD