শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাকিবের বিশ্বকাপ শেষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বিশ্বকাপের মাঝপথে দল থেকে ছিটকে যান তিনি। রবিবার দলীয় সূত্র নিশ্চিত করেছে যে, সুপার টুয়েলভে বাংলাদেশ দলের বাকি ম্যাচগুলোতে দেখা যাবে না সাকিবকে।

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে চতুর্থ ওভারের পর হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে কিছুক্ষণের জন্য মাঠ ছাড়েন। পরে ফিরে এলেও বোলিং করছিলেন অস্বস্তি নিয়ে। ৪ ওভারে ২৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

পরে ব্যাট হাতে নামেন ওপেনিংয়ে। কারণ পরে নামলে দৌড়ে রান নেওয়ার একটা চাপ থাকে। ওপেনিংয়ে নেমেও বেশি করতে পারেননি। ৯ রান করে ফেরেন সাজঘরে।

২ নভেম্বর আবুধাবিতে দক্ষিণ আফ্রিকা এবং ৪ নভেম্বর দুবাইতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। টানা তিন ম্যাচ হেরে ইতিমধ্যেই সেমির স্বপ্ন বলতে গেলে শেষ হয়ে গেছে টাইগারদের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD