শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাকিবের ‘বিস্ফোরক’ সব মন্তব্যের পর যা বললেন আকরাম খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১

দ্বিতীয় ওয়ানডেতে ভালো কিছু করার প্রত্যয়ে বাংলাদেশ দল যখন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে তখন সাকিব ইস্যুতে তোলপাড় দেশের ক্রিকেটাঙ্গন।

রোববার ক্রিকফ্রেনজির একটি লাইভ অনুষ্ঠানে আকরাম খানকে নিয়ে সাকিবের বেশ কয়েকটি ‘বিস্ফোরক’ মন্তব্য করেন। যা নিয়ে এখন পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে।

সেই ইস্যুতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাকিবের খেলাও এখন অনিশ্চিত প্রায়!

লাইভে আকরাম খানের বিষয়ে সাকিব মন্তব্য করেছিলেন যে, তার ছুটি সংক্রান্ত চিঠিটি না পড়েই বিসিবি পরিচালক গণমাধ্যমে ভুল বক্তব্য দিয়েছেন। টেস্ট খেলতে চান না তিনি – চিঠির কোথাও এমন কথা লেখা নেই। আকরাম খানসহ বিসিবির কর্মকর্তারা আসলে কী নিয়ে কাজ করছেন, সে প্রশ্নও তোলেন সাকিব।

সাকিবের এমন মন্তব্য প্রসঙ্গে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘সাকিব ইস্যুতে আমার এই মুহূর্তে কিছু বলার নেই। তবে বোর্ড সভাপতির সঙ্গে আলোচনার পর আমি এই ইস্যুতে কথা বলতে পারব। এর আগে বিষয়গুলো নিয়ে আমাদের সভা করতে হবে।’

উল্লেখ্য, আইপিএল খেলতে শ্রীলংকা বিপক্ষে টেস্ট সিরিজে না খেলার সিদ্ধান্ত নেন সাকিব। এ জন্য গত মাসে ছুটি চেয়ে বিসিবির কাছে আবেদনপত্র জমা দেন সাকিব।

সেই আবেদনপত্র বিষয়ে আকরাম খান সে সময় বলেছিলেন, ‘শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়াতে সাকিব আমাদের সম্প্রতি চিঠি দিয়েছে। আমরা তাকে অনুমতি দিয়েছি। কারণ যার খেলার (জাতীয় দলের হয়ে টেস্ট) কোনো আগ্রহ নেই, তাকে জোর করার কোনো মানে নেই।’

এতোদিন মুখে কুলুপ আঁটলেও শনিবার লাইভে এসে মুখ খোলেন সাকিব। জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের দিকে অভিযোগের তীর ছুড়ে দেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD