শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাকিব আল হাসানের শাশুড়ি মারা গেছেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত পারলেন না সাকিব আল হাসানের শাশুড়ি ও উম্মে আহমদ শিশিরের মা। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তিনি মারা যান। সাকিবের ব্যবসায়িক পার্টনার ও বন্ধু সগির হোসেন পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন। আজ শনিবার বিকেলে নরসিংদীর গ্রামের বাড়িতে সাকিবের শাশুড়ির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

সাকিবে শাশুড়ি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানেই তিনি শুক্রবার রাতে মারা যান।

এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে থাকা অবস্থায় সাকিব আল হাসানের মা, ছেলে, মেজো মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সে সময় অসুস্থ ছিল তার বড় মেয়ে আলাইনা হাসান অব্রিও। সে কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে ২৪ মার্চ দেশে ফিরে আসেন সাকিব।

দ্বিতীয় টেস্টে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত যাননি পারিবারিক কারণে। সন্তানদের নিয়ে তিনি ১ এপ্রিল যুক্তরাষ্ট্রে গিয়েছেন। তার স্ত্রী উম্মে আহমদ শিশির ছিলেন মায়ের সেবায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD