শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাকিব-কাণ্ড: যা বলছে বিশ্ব গণমাধ্যম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও বিতর্কে জড়ালেন। চলতি ডিপিএলে শুক্রবার দুই চির প্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডের ম্যাচে মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পেরে লাথি দিয়ে স্টাম্প ভেঙেছেন তিনি। আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ ও আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও ঝগড়ায় জড়িয়েছেন।

এ ঘটনার পর অ-খেলোয়াড়সুলভ অসদাচরণের জন্য ক্ষমাও চেয়েছেন সাকিব। সাকিবের এসব ঘটনা উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও।

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো শিরোনাম করেছে, ‘ডিপিএলে রাগে এক ম্যাচে দুইবার স্টাম্প ভাঙলেন সাকিব আল হাসান।’

ভারতের আনন্দবাজার শিরোনাম করেছে- ‘ফের বিতর্কে শাকিব, লাথি মেরে স্টাম্প ভাঙলেন, বিপক্ষ প্রশিক্ষকের সঙ্গে ঝামেলায় জড়ালেন।’

ক্রিকেট অস্ট্রেলিয়া ডটকম সাকিবের একটি ভিডিও আপলোড করেছে। ক্যাপশনে লিখেছে, ‘ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে দুইবার মেজাজ হারালেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব, রাগ ঝাড়লেন স্টাম্পের ওপর।’

খালিজ টাইম প্রকাশ করেছে সাকিবের ক্ষমা চাওয়ার সংবাদ। এনডিটিভি লিখেছে, ‘ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ারের ওপর দুইবার খেপলেন সাকিব আল হাসান।’ এর সঙ্গে ভিডিও সংযুক্ত করে দিয়েছে গণমাধ্যমটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD