শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাকিব-মুশফিকের পর বিদায় নিলেন মুমিনুলও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

হারারে টেস্টের প্রথম ইনিংসে দলের বিপদে হাল ধরেছিলেন মুমিনুল হক। হাফসেঞ্চুরি পূরণ করে সেঞ্চুরির পথেও হাঁটছিলেন তিনি। কিন্তু ভিক্তর নিয়াউচির বলে ৭০ রানে আটকে গেলেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে তামিমের অনুপস্থিতিতে ওপেনিংয়ে নেমেছিলেন সাইফ হাসান ও সাদমান ইসলাম। মাত্র ৫ বল খেলেই ডাক মেরে মুজারাবানির পেসে সরাসরি বোল্ড হয়ে যান এই ওপেনার। তামিম না থাকায় ব্যাটিংলাইন আপে উন্নতি হয়েছিল নাজমুল হক শান্তর। ওয়ানডাউনে নেমেছিলেন। তিনিও ব্যর্থ।

মাত্র ৮ বলের মোকাবেলায় আউট হয়ে শান্তভাবেই সাজঘরে ফেরেন শান্ত। এরপর সাদমানের সঙ্গে হাল ধরেন অধিনায়ক মুমিনুল হক। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন বাংলাদেশ অধিনায়ক। এদিকে ৫ বলের ব্যবধানে বিদায় নেন সাকিব-মুশফিক। ব্লেসিং মুজারবানির তৃতীয় শিকারে এলবি হয়ে মাত্র ১১ রানে মাঠ ছাড়েন মুশফিক। মাত্র ৫ বল পর ৩০তম ওভারের তৃতীয় বলে ৩ রানেই সাকিবকে রেগিস চাকাভার ক্যাচে ফেরান ভিক্টর নিয়াচি।

ফেরার আগে মুমিনুল খেলেছেন ৭০ রানের ঝলমলে ইনিংস। ৯২ বলের ইনিংসটি বাংলাদেশ অধিনায়ক সাজান ১৩ বাউন্ডারিতে।

তার বিদায়ে সফরকারীরা হারায় ষষ্ঠ উইকেট। ৪১ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের অর্জন ১৪০ রান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD