শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, দালালসহ ৫৭ রোহিঙ্গা আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে বঙ্গোপসাগরের টেকনাফ উপকূল থেকে ৫৪ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদেরকে পাচারের সঙ্গে জড়িত দুই দালালসহ তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার ভোররাতে উপজেলার বাহারছড়ার শামলাপুর চ্যানেল থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে নারী,পুরুষ ও শিশু রয়েছেন।

র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৫৪ রোহিঙ্গা, দুই দালাল ও স্থানীয় একজনকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়েছে।

তিনি বলেন, মূলত দালালচক্রের ফাঁদে পড়ে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। এ বিষয়ে আরও বিস্তারিত বিকালে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে গত ২১ মার্চ দুপুরে মালয়েশিয়ার কথা বলে মহেশখালীর সোসাদিয়া দ্বীপে নামিয়ে দেওয়া ১৪৯ রোহিঙ্গাকে উদ্ধার করে পুলিশ। তাদের মাঝে নারী ও শিশুর সংখ্যা ছিল বেশি। দ্বীপ উপজেলা মহেশখালীর সোনাদিয়া থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম। সেই দিন ভোররাতে তাদের তীরে নামিয়ে দিয়ে পালিয়ে যায় দালালচক্রটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD