বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাগরে ট্রলারডুবি : আরও ৫ জনের মরদেহ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২

কক্সবাজারের নাজিরারটেক মোহনায় ট্রলারডুবির ঘটনায় আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

রোববার (২১ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত ওই মরদেহগুলো উদ্ধার করা হয়। এর আগে শনিবার (২০ আগস্ট) সন্ধ্যায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

জানা গেছে, বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে তিনজনের মরদেহ ভাসতে দেখে জেলেরা। এ সময় স্বজনরা কোস্টগার্ডের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করে। পরে দুপুরের দিকে আরও দুজন জেলের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন, আনোয়ার হোসেন খুরুশকুল পুর্ব হামজার ডেইল পাড়ার নাজির হোসেনের ছেলে। নুরুল ইসলাম একই এলাকার ছৈয়দ নুরের ছেলে। হোসেন আহমদ, আজিজুল হক ও মোহাম্মদ আবছান। হোসেন ও আবছারের বাড়ি সদর উপজেলার খুরুশকুলেরর পূর্ব হামজার ডেইল এলাকায় আর আজিজুলের বাড়ি একই ইউনিয়নের মামুন পাড়ায়।

দুর্ঘটনা কবলিত ‘এফবি মায়ের দোয়া’ নামের ফিশিং ট্রলারের মালিক জাগের হোসেন বহদ্দার বলেন, বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় এ নিয়ে মোট সাতজনের মরদেহ উদ্ধার করা হলো। তবে আরও একজন নিখোঁজ রয়েছে।

কোস্টগার্ড পূর্ব জোনের কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, গত শুক্রবার বিকেলে নাজিরারটেক চ্যানেলে ডুবে যায় এফবি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলার। ট্রলারের ১৯ জেলের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। অন্য ট্রলারে তীরে ফেরেন আরও তিনজন।

তিনি আরও জানান, নিখোঁজ আটজনের মধ্যে গত শনিবার সন্ধ্যায় তৈয়ব ও সাইফুল নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি ছয়জনের মধ্যে আজ সকালে তিনজনের মরদেহ উদ্ধারের পর দুপুরে আরও দুজনের মরদে উদ্ধার হয়েছে। এ পর্যন্ত সাত জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD