শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাতক্ষীরায় সাড়ে ৪ কোটি টাকার মাদক ধ্বংস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

গত ৯ মাসে সাতক্ষীরা সীমান্তে সাড়ে চার কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে মালিকবিহীন অবস্থায় এসব জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে রায়েছে ফেনসিডিল, মদ, গাঁজা, ইয়াবা ও বিভিন্ন প্রকার নেশাজাতীয় দ্রব্য। আজ রবিবার দুপুরে জব্দ করা উক্ত মাদকদ্রব্য প্রকাশ্যে ধ্বংস করা হয়।

সাতক্ষীরা শহরের অদূরে তালতলাস্থ ৩৩ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্সে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিবি খুলনা বিভাগীয় সেক্টর কমান্ডার কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার।

তিনি বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। বর্তমানে করোনাভাইরাসের ভারতীয় ভেরিয়েন্ট সংক্রমণ ঠেকাতে এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি জারি করা হয়েছে।

গত বছরের ১৮ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১০ জুলাই পর্যন্ত গত প্রায় ৯ মাসে ভারত থেকে চোরাপথে আসা ১৪ হাজার ১৫৪ বোতল ফেনসিডিল, এক হাজার ১১৮ বোতল বিভিন্ন প্রকার মদ, ২৪৮ কেজি গাঁজা, ৬৪ হাজার ১৫৪ পিস ইয়াবা ও ২৯ হাজার ১২৫ পিস বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য চার কোটি ২৩ লাখ ৭৯ হাজার টাকা।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর মেজর রেজা আহমেদ, জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্শিদা খাতুন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) ইকবাল হোসেন, সদর থানার ওসি দেলোয়ার হুসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা সার্কেল ফরিদ উদ্দীন সরকার প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD