শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাতবিলা বাঁধ ভেঙে তলিয়ে গেছে হাওরের আধাপাকা ধান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সাতবিলা বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে হুরামন্দির হাওরের আধাপাকা ধান।

অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধির কারণে সাতবিলা বাঁধ ভেঙে ও কামারখালী নদীর তীর উপচে রোববার দিবাগত রাত পানি ডুকতে থাকে। সন্ধ্যায় বাঁধভাঙার খবর শুনে স্হানীয় কৃষক দিশাহারা হয়ে মাইকে ঘোষণা দিয়ে বাঁধ রক্ষার প্রাণপণ চেষ্টা চালিয়েও শেষ রক্ষা করতে পারেনি।

কৃষি অফিসসূত্রে জানা যায়, হুরামন্দির হাওরের ১২০০ হেক্টর জমিতে এ বছর বোরো আবাদ হয়েছে।

স্হানীয় একাধিক কৃষক জানান, হুরামন্দির হাওরে এখনও হাইব্রিড জাতীয় ধান পাকেনি এর পরও আধাপাকা প্রায় ৩০-৪০ শতাংশ ধানকাটা হয়েছে। অনেকেই কাচিও চালাতে পারেননি রোববার সন্ধ্যায় বাঁধ ভেঙে নিমিষেই তলিয়ে যাওয়া আমাদের একমাত্র সোনার ফসল।

দিরাই পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয় হুরামন্দির হাওরের প্রায় ৭০ শতাংশ ধানকাটা হয়েছে। এখনও হার্ভেস্টার মেশিন দিয়ে ধানকাটা অব্যাহত আছে।

জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাবলু বলেন, ৪২নং পিআইসি সাতবিলা বাঁধের আওতায় হুরামন্দির হাওরে ১২ হেক্টর জমির মধ্যে ৪০-৫০ শতাংশ পাকা আধাপাকা ধানকাটা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে তা সঠিক নয়। আমার চোখের সামনে বাঁধ ভেঙে পানি ঢুকছে হাওরে তলিয়ে যাচ্ছে আমাদের একমাত্র সোনার ফসল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD