শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাত কলেজে সকল আসনে ভর্তির দাবিতে নীলক্ষেতে সড়ক অবরোধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ মার্চ, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাতটি কলেজে স্নাতক শ্রেণির সকল আসনে ভর্তি নিশ্চিতের দাবিতে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর ১২টার দিকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জানিয়েছেন, সাত কলেজের মোট আসনের মধ্যে প্রায় তিন হাজার আসন ফাঁকা থাকার পরও ভর্তি কার্যক্রম স্থগিত করে দেওয়া হচ্ছে। তারা চান দ্রুততম সময়ের মধ্যে ফাঁকা আসনগুলোতে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করা হউক।

অন্যথায় সকল শিক্ষার্থীদের নিয়ে সামনে জোরালো কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা।

আন্দোলনকারীরা বলেন, বিষয় মনোনয়নের সময় উল্লেখ ছিল সাত কলেজের মোট আসন সংখ্যা ২৬ হাজার ১৬০টি। কিন্তু চূড়ান্ত মনোনয়নের পর ২৩ ফেব্রুয়ারি হঠাৎ বলা হয়, সাত কলেজে মোট ২৩ হাজার ২৬২ আসনে ভর্তি নেওয়া হয়েছে।

তারা বলছেন, এটি যুক্তিসঙ্গত নয়। এতে শিক্ষার্থীদের প্রতি প্রশাসন চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। শিক্ষার্থীদের জন্য এটি হতাশাজনক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD