বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

সাদেক বাচ্চুর লাশ দাফন করবে আঞ্জুমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে মারা গেছেন। মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

করোনায় আক্রান্ত ছিলেন সাদেক বাচ্চু। সে জন্য তার লাশ দাফনে স্বাস্থ্যবিধি মেনে চলা হবে। জানা গেছে, এ অভিনেতার দাফনের দায়িত্ব নিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা শিবা শানু। তিনি বলেন, বাচ্চু ভাইয়ের লাশ এখনও হাসপাতালেই রয়েছে। সেখান থেকে লাশ বের হবে আঞ্জুমানের দায়িত্বে। তারাই সামাজিক দূরত্ব ও করোনার বিধিনিষেধ মেনে উনার গোসল, জানাজা ও দাফন করার ব্যবস্থা নিচ্ছে। তার দাফন কোথায় হবে সেটি এখনও ঠিক হয়নি।

সাদেক বাচ্চুর মরদেহ এফডিসিতে আনা হবে কিনা সে বিষয়ে জানতে চাইলে শিবা শানু বলেন, এখন পর্যন্ত বিষয়টি ঠিক হয়নি।

এদিকে সাদেক বাচ্চুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বরেণ্য এ অভিনেতাকে হারিয়ে শোক প্রকাশ করছেন তার সহকর্মী, ভক্ত ও অনুরাগীরা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD