শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাফারি পার্কে মিলল মুখে স্কচটেপ পেঁচানো যুবকের লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গলায় প্যান্টের বেল্ট বাঁধা ও মুখে স্কচটেপ পেঁচানো অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে পার্কের দক্ষিণ-পূর্বদিকে ৪নং গেটে ইন্দ্রপুরের শেষ সীমান্তে পার্কের সীমানাপ্রাচীরের ভেতর থেকে ওই যুবকের মরদেহ পাওয়া যায়।

সোমবার রাতে দুর্বৃত্তরা অন্যত্র শ্বাসরোধ করে হত্যার পর তার মরদেহ পার্কের সীমানাপ্রাচীরের ওপর দিয়ে ভেতরে ফেলে রেখে গেছে বলে জানায় পুলিশ।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ওসি মো. তবিবুর রহমান জানান, পার্কের সীমানাপ্রাচীরের ভেতরে স্থানীয় গ্রামপুলিশ মো. সারোয়ার ওই যুবকের মরদেহ পড়ে থাকার খবর জানান।

পরে বিষয়টি শ্রীপুর থানা পুলিশকে অবগত করা হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। গলায় প্যান্টের বেল্ট ও হলুদ রঙের জামা বাঁধা ছিল এবং মুখ স্কচটেপে আটকানো ছিল। তার পরনে সাদা শার্ট, ছাই রঙের প্যান্ট, কালো চামড়র জুতা ছিল।

মরদেহ উদ্ধারের সময় তার নাক দিয়ে তাজা রক্তক্ষরণের আলামত রয়েছে।

তবে ধারণা করা হচ্ছে, সোমবার রাতের শেষ দিকে দুর্বৃত্তরা অন্যত্র শ্বাসরোধ করে হত্যার পর তার মরদেহ পার্কের সীমানাপ্রাচীরের ওপর দিয়ে ভেতরে ফেলে রেখে গেছে।

শ্রীপুর থানার এসআই মো. আমজাদ শেখ জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD