শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাবরিনার পরিবারের পাশে থাকবে বিশ্ববিদ্যালয়: জবি উপাচার্য

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাবরিনা আক্তার মিতু নিহতের ঘটনায় তার পরিবারকে আইনী ও আর্থিকভাবে যেকোন সহযোগিতায় বিশ্ববিদ্যালয় পাশে থাকবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। আজ বুধবার বেলা সাড়ে ১২ টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ দপ্তরের আয়োজনে এক শোক সভায় তিনি এ কথা বলেন।

উপাচার্য ইমদাদুল হক বলেন, ‘আমরা সাবরিনাকে এখন আর পাব না। তবে তার হত্যার যেন সুষ্ঠু বিচার হয় বিশ্ববিদ্যালয়ের আইনী সেলের মাধ্যমে সহায়তা করা হবে। এছাড়া যেহেতু তার পরিবারের অসচ্ছল। সে পড়াশুনা শেষ করে কিছু না কিছু করতো, আমরা তো সেই পর্যায়ে কিছু করতে পারবোনা। তবে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আর্থিকভাবে দীর্ঘমেয়াদী সাহায্যের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’

শোক সভায় ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ বলেন, আমরাও চাই সাবরিনা হত্যার বিচার হোক। আমাদের হল না থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের বাইরে থেকে এক ধরণের সড়ক দুর্ঘটনার আতঙ্ক নিয়ে আসতে হয়। নতুন ক্যাম্পাস হয়ে গেলে আর এ আতঙ্ক থাকবে না। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় মিতুর পরিবারের যেকোন সহযোগিতায় পাশে থাকব।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়্যারপারসন ড. শাহ মো. নিসতার জাহান কবীর বলেন, ‘মেয়েটি গ্রামে যাওয়ার তিনদিন আগেও দেখা করে যায়। মেয়েটি খুবই হাসিখুশি থাকতো। আমি আসলে তাকে ভুলতে পারছি না। সড়ক দুর্ঘটনায় জড়িতরা আইনের আওতায় আসছে না। তাদের বিচার হওয়া দরকার। আমি কখনও এমন শোক সভায় দাঁড়াতে চাই না। মেয়েটির পরিবার খুবই দরিদ্র। তার পরিবারের পাশে আমাদের দাঁড়ানো উচিত।’

এসময় শোকসভায় বিশ্ববিদ্যালিয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলামের সভাপতিত্বে সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ড. অরুণ কুমার গোস্বামী, প্রক্টর ড. মোস্তফা কামাল, শিক্ষক সমিতির সভাপতি ড. আবুল হোসেন , সাধারণ অধ্যাপক আবুল কালাম মো. লুৎফর রহমানসহ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD