শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

সাভারে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

সাভারে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গিয়ে চালক হেলপার ও যাত্রীসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

তবে আহতদের মধ্যে ৩ জনের অবস্থায় গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরে এই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মানিকগঞ্জগামী যাত্রীবাহী বাসটি সাভারের বলিয়ারপুর পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এসময় বাসটি মহাসড়ক থেকে খাদে পড়ে গিয়ে চালক, হেলপার ও যাত্রীসহ আহত হন অন্তত ১৫ জন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়।

এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অতিরিক্ত গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারায় বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD